বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় বেগমগঞ্জ থানার গেইটে এই ঘটনা ঘটে।
আটকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের আব্দুল্যাহপুর গ্রামের মফজল মিয়া বাড়ির মৃত আর্শাদ আলীর ছেলে আবদুল খালেক (৫৫),আবদুল মতিন (৬০), আবুল হাসেমের ছেলে মো.দুলাল (৪০) ও আবদুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩৫)।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে একই বাড়ির গৃহবধূ বিবি মরিয়মকে (৪৫) পিটিয়ে মাথা পাটিয়ে দেয়। এরপর তারা প্রতিক্ষপের মামলার কাউন্টারে পাল্টা মামলা করতে থানায় আসে। সেই সময় তাদেরকে থানার গেইট থেকে গ্রেফতার করা হয়।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল্যাপুর গ্রামের মফজল মিয়ার বাড়ির ব্যাংকার মো.ইউছুফের স্ত্রীকে ঘরে ঢুকে তার ফুফাতো ভাই ও তার ছেলেরা লোহার রড দিয়ে পিটিয়ে মাথা পাটিয়ে দেয়।
You must be logged in to post a comment.