মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান সেম্পল ও ডাক্তারী পাশের সনদ দেখাতে না পারায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজারের ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাখা।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি বলেন, আজ দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী শাখার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান সেম্পল ও ডাক্তারী পাশের সনদ দেখাতে না পারায় ০৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৪০ হাজার টাকা জরিমানা করেছি।
এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.