পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বাণী প্রদান করেছেন বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভার সম্পাদক মো: আবদুল জলিল।
শুভেচ্ছা বাণীতে তিনি উল্লেখ করেছেন, ঈদ শব্দের আভিধানিক অর্থ আনন্দ। ঈদ শুধু আমাদের মাঝে আনন্দই নিয়ে আসেনা, সাম্য ও সম্প্রীতির আহবান জানাই।
মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে এ মহামারি থেকে হেফাজত করেন।
আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় কার্যক্রম এগিয়ে নেই। দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
তিনি আরো জানান, ঈদ-উল-ফিতরের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে অনুশীলন করলে দেশ দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্তি পাবে। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান জানিয়ে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ও নোয়াখালী জেলার সকল রোভার-গার্ল-ইন রোভার স্কাউটদেরকে আমার ও নোয়াখালীবাসীর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে : মোহাম্মদ আবদুল জলিল
সম্পাদক, বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা রোভার, নোয়াখালী।
You must be logged in to post a comment.