নোংরা পরিবেশে খাবার তৈরির জন্য জরিমানা গুনল অভিজাত পউষী রেস্টুরেন্ট!

আবদুল মান্নান, কক্সবাজার
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ অপরাহ্ন
নোংরা পরিবেশে খাবার তৈরির জন্য জরিমানা গুনল অভিজাত পউষী রেস্টুরেন্ট!

পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলার অভিজাত খাবার হোটেল পউষী রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ২০(বিশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

তিনি জানান, উক্ত অভিযানে ঝাউতলা এলাকার পউষী রেস্টুরেন্ট, রান্নাঘর রেস্টুরেন্ট, লাবনী পয়েন্ট এলাকার নওয়াব রেস্টুরেন্ট ও কল্লোল রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্টে তদারকি করা হয়।

এসময় পউষী রেষ্টুরেন্টের রান্নাঘরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্ট এর ব্যবহারের প্রমান এবং করোনাকালীন জরুরী স্বাস্থ্যবিধি মেনে না চলার  অপরাধে পউষী রেস্টুরেন্টকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের এই হোটেলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। কক্সবাজারে অভিজাত খাবার হোটেল হিসেবে এর ব্যাপক চাহিদা রয়েছে।অভিযানে এপিবিএন এর একদল সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

অভিযান পরিচালনা কালে ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রান্নাঘরের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পণ্যের ব্যবহার না করা, অধিখ মূল্য না রাখা এবং আগত অতিথিদের সাথে শোভন আচরণ করার পরামর্শ দেন ভোক্তা অধিকার এর এই কর্মকর্তা।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ