নেত্রকোনার কেন্দুয়ায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১:২৫ অপরাহ্ন

নেত্রকোনার কেন্দুয়ায় কাঠবোঝাই একটি হ্যান্ড ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বংগানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম শাকিল মিয়া (২৩)। তিনি জামালপুর জেলার সদর উপজেলার কচুন্দরা গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে জামালপুর থেকে হ্যান্ড ট্রলিতে কাঠ নিয়ে আসেন শাকিল। কিশোরগঞ্জ দিয়ে নেত্রকোনা যাওয়ার পথে জেলার কেন্দুয়া উপজেলার বংগানিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে যায়। এতে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে চালক শাকিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

সকালে মসজিদের ইমাম ট্রলিটি উল্টে পড়া দেখে কেন্দুয়া থানায় খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ