নেত্রকোনায় গাছ কাটাকে কেন্দ্র করে কলেজ ছাত্রীর উপর অতর্কিত হামলা থানায় অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি ডেস্ক।।

নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বাড়ির সীমানায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সোমবার (২৬ আগষ্ট) সকাল ৮ টায় সন্ত্রাসী হামলায় আহত হয় নুসরাত আক্তার মিনিসহ তার পরিবারের মা এবং বড় ভাই।

নেত্রকোনা সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীতে পরুয়া ছাত্রী নুসরাত আক্তার মিনি (১৮) সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ভাবে যখম হয়ে বর্তমানে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। নুসরাত আদৌ জানেনা শারিরীক যখম নিয়ে সাবাবিক জীবনে ফিরে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না?!

এ সময় সন্তানকে রক্ষা করতে গিয়ে মারাত্নক ভাবে যখম হয়ে পাশের সীটেই চিকিৎসাধীন অবস্থায় আছে বৃদ্দ্বা মা আনোয়ারা বেগম

(৫০), বড় ভাই আরব আলী (৩৫) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কিতাব আলীর বাড়ির সীমানায় সোমবার সকালে একই গ্রামের মৌজালী মিয়া ও তার লোকজন গাছের ডাল কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। এক পর্যায়ে মৌজালি মিয়া, ইসমাইল, জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কিতাব আলীর বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে নুসরাত আক্তার মিনি (১৮) আনোয়ারা বেগম (৫০), আরব আলী (৩৫), গুরুতর আহত হন। তখন এলাকাবাসী তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে কিতাব আলীর লোকজনের উপর মৌজালীর পক্ষে মশুয়া গ্রামের মিন্টু মিয়া, পাহাড়পুরের ওমর ফারুকসহ বেশ কয়েকজন ফের হামলা চালায়। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

এবিষয়ে নুসরাতের বড় ভাই আরব আলী বাদী হয়ে সোমবার রাতে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে গেলে বিবাদী পক্ষেরর দুজন কে চিকিৎসারত দেখা যায়।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, পাহাড়পুর ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ