আজব রাজার দেশ
-নূরুজ্জামান হালিম
এক দেশে এক রাজা ছিল
পাগল পরা মন,
যা ইচ্ছে তা করতে পারেন
মাঠকে বলেন বন।
নিজকে ভাবেন জমির মালিক
জনকে ভাবেন প্রজা,
ইচ্ছে হলেই মানুষ মারেন
কথায় কথায় সাজা।
প্রজারা তার ভয়েই কাবু
চুপটি মেরে থাকে,
উচিত কথা কইতে মানা
মা ডাকে না মাকে।
রাজার নামে খাবার খেত
রাজার নামে ঘুম,
আইন ছিলনা গাইন ছিলনা
গুমের ছিল ধুম।
রাজা একদিন ভাবল বসে
সবাই তারই খায়,
ইচ্ছে মত দিলেন গালি
আর কে কোথায় যায়?
You must be logged in to post a comment.