নীলফামারীতে গাজা সেবনের অপরাধে দুইজন গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ২:৫২ অপরাহ্ন

নীলফামারী প্রতিনিধি।। 

নীলফামারীর ডিমলায় গাজা সেবনের অপরাধে দুইজন কে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

শনিবার (১৮ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা হাসপাতাল মোড় হতে গাজা সেবনের অপরাধে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে বাবলু রহমান(৪২) ও ডিমলা সদরের বাবুরহাট গ্রামের ইউসুফ আলীর ছেলে লিটন(২৭)কে গাজা সেবনের সময় গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

ডিমলা থানার সাবইন্সপেক্টর আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ