নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
জানা যায়, তিনি সোমবার ৩ মে বেলা ১১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি নিয়ামতপুর সরকারি কলেজর অধ্যক্ষ হিসেবে ২০১৫ সালর ১০ ফেব্রæয়ারী থেকে ২০২১ সাল ১৬ ফেব্রæয়ারী পর্যন্ত সুনামের সহিত উনার দায়িত্ব পালন করে গেছেন। এর পূর্বে তিনি সোনাইচন্ডি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক হিসাবে ১৭ জুলাই ১৯৮৯ সাল হতে ১৫ এপ্রিল ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে এবং ১৬ এপ্রিল ২০০৪ সাল হতে ৯ ফেব্রƒয়ারী ২০১৫ পর্যন্ত একই কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।
এদিকে আত্মীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের জানাযার নামাজ সোমবার ৩ মে সন্ধ্যে সাড়ে ৭টায় তাঁর গ্রামের বাড়ি নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের মৃত্যুতে উপজেলা প্রেস ক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সভায় শোক প্রস্তাব পাশ করে শোকাহত পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়ে শোক প্রস্তাবে স্বাক্ষর করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোঃ সেলিম রেজা ডালিম, মোঃ জাবেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ জনি আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহান সা, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল মতিন, কার্য নির্বাহী সদস্য মোঃ নূরুন নবী, রাসিকুল ইসলাম, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আইনুল হক, রতন কুমার, মোঃ ইমরান ইসলাম, মোঃ শাকিল আহমেদ, মোঃ আল মাহমুদ, মোঃ কাশিদুর রহমান, মোঃ হাদিসুল ইসলাম।
You must be logged in to post a comment.