নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) বেলা ১১টায় ডাক বাংলোয় আয়োজিত ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈমের সভাপতিত্বে ঈদ পুনমির্লনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের সর্বোপরী উন্নয়নে মহাজাগরন সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।
তিনি আরো বলেন, ভ্রাতৃত্ববোধের সহায়ক ভুমিকা হচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেজিয়া পারভীন, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটুসহ অত্র ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতাকর্মী বৃন্দ
You must be logged in to post a comment.