নওগাঁর নিয়ামতপুর থানায় লাশবাহি গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে
উপজেলার পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে এ চাবি হস্তান্তর করেন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহি অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।পরে মন্ত্রী শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ হওযায় তাকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান এবং তার সার্বিক খোঁজ খবর নেন।
You must be logged in to post a comment.