নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মাসিক সভা, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৩ মে সোমবার বিকালে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জনি আহমেদের সঞ্চালনায় মাসিক সভা ও ইফতার মাহফিলের আলোচনায় অংশ নেন, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা ডালিম, জাবেদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহান সা, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল মতিন, কার্য নির্বাহী সদস্য মোঃ নূরুন নবী, রাসিকুল ইসলাম, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আইনুল হক, রতন কুমার, মোঃ ইমরান ইসলাম, মোঃ শাকিল আহমেদ, মোঃ আল মাহমুদ, মোঃ কাশিদুর রহমান, মোঃ হাদিসুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ, দোয়া মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সভায় সদ্য প্রয়াত নিয়ামতপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ শোক প্রস্তাব পাশ করা হয়।
সভায় বক্তাগণ স¤প্রতি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকারী বিধিমালা মেনে চলে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের জন্য আহবান জানান।
You must be logged in to post a comment.