নিয়ামতপুরে স্পন্দন রক্তদান সংঘের পরিচিত সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে স্পন্দন রক্তদান সংঘের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্পন্দন রক্ত দান সংঘের সভাপতি আরিফ হাসান ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  তোফায়েল আহমেদ তুইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্পন্দন রক্তদান সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, সাধারণ সম্পাদিকা রাজিয়া বেগম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাহাদি হাসান পায়েল, মাঠ সহকারি পল্লী সঞ্চয় ব্যাংক নিয়ামতপুর শাখার রাশেদুজ্জামান আলম, সংগঠনের কার্যনির্বাহী সদস্য, স্বপন আহমেদ স্টার,রাহি মোস্তাকিম হ্যামলেট সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক  রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, দপ্তর সম্পাদক সাখায়াত হোসেন সাগর।

উক্ত পরিচিতি সবাই সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপ-মহিলা বিষয়ক সম্পাদক তিথি মোর্শেদ,ইয়ামিন জামায়েল প্রান্ত,সহ-সভাপতি, মাসুদ সহ-সভাপতি স্পন্দন রক্ত দান সংঘ। সভা শেষে স্পন্দন রক্তদান সংঘের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ