নিয়ামতপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা’র অভিযোগ

মোঃ জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৫:৫৩ অপরাহ্ন

আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দিনে দূপুরে ভাড়াটিয়া গুন্ডা বাহিনীদের নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার বাড়ীতে হামলা চালায়। আমাকে, আমার স্ত্রী সন্তানকে হত্যা করে নির্বংশ করে দেবে বলেও হুমকি দেয়। এমনিই অভিযোগ করেন নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলডিপির নওগাঁ জেলা সভাপতি আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী। এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর স্ত্রী আশমাউল হুসনা হিরা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের উমরইল গ্রামের মৃত-শুকুর আলীর ছেলে জামাল হোসেন (৫০), মৃত- ফুলাল সরদারের ছেলে তজির  সরদার (৬০), মৃত- দসিম সরদারের ছেলে  তহির সরদার (৫৮), মহির সরদার (৫৫), বীরজোয়ান গ্রামের মৃত- হাকিম উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৫০), মৃত- নাদের আলীর ছেলে আব্দুস সাত্তার, কৈবারপুর গ্রামের মৃত-সমসের আলীর ছেলে হবির (৬০), হবিরের ছেলে রফিকুল (৩০), শফিকুল (২৮)সহ ২০/২২জন দলবদ্ধ হয়ে বীরজোয়ান গ্রামের মৃত- আব্দুল হালিম চৌধুরীর ছেলে, সাবেক পাড়ইল ইউপি চেয়ারম্যান ও এলডিপির নওগাঁ জেলা সভাপতি আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে প্রথমে তাঁর স্ত্রীকে শ্লীলতাহানীর উদ্দেশ্যে পরনের কাপড় ছিড়ে ফেলে তাঁকে স্বামী আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী রক্ষা করার জন্য এগিয়ে আসলে উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড, কোদাল,, হাসুয়া, বর্শা ইত্যাদি নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আবু হেনা মোস্তফা কামাল একা থাকায় পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করে। স্ত্রী আশমাউল হুসনা হিরার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, অফিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ