নওগাঁর নিয়ামতপুরে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বারদের প্রচার-প্রচারনায় উৎসব মুখর হয়ে উঠেছে ইউনিয়নগুলো।
৪ নং সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম তার নির্বাচনীয় এলাকার ভোটারদের দ্বারে দ্বারে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।
রবিবার (১৬ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী নিয়ামতপুর বাজারের প্রতিটি দোকানে দোকানে ঘোড়া প্রতীক নিয়ে শহিদুল ইসলাম ব্যাপক গণসংযোগ করতে দেখা গেছে। এসময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। একইসঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানে মাইকে চলছে প্রচারণা।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে করোনা কালে খাদ্য সহায়তা, বিভিন্ন হাট বাজারে মাস্ক বিতরণ করেছি। তাদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে সামান্য সহযোগী নিয়ে দাঁড়িয়েছি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষের অনুরোধে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। তিনি আরোও বলেন, নির্বাচনে বিজয়ী হলে সদরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকাসহ জন্মনিবন্ধন, জাতীয় সনদ, মৃত্যু সনদ, প্রত্যায়নপত্রসহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবো।
সুষ্ঠভাবে নির্বাচন সম্পূন্ন হলে তিনি শতভাগ বিজয়ী হবে বলে আশা করছেন। তাই সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন, নাসির উদ্দীন দেওয়ান, আবু রায়হান, ফয়সাল রেজা খোকন, সাখাওয়াত হোসেন দেওয়ান সহ বিভিন্নস্তরের শত শত ভোটারগণ।
You must be logged in to post a comment.