৭১ সালের রণাঙ্গনের অগ্রগামী সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। ৬৮ বছর বয়সে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের মৃত্যু অ সমির উদ্দিনেরছেলে।এর আগে বার্ধক্য ও বিভিন্ন জটিল রোগের কারণে এ বীর মুক্তিযোদ্ধা বেশ কিছুদিন যাবৎ চিকিৎসা নিচ্ছিলেন।মঙ্গলবার বাদ আছর তার নিজ গ্রামের পানিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার দিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে।
নিয়ামতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার জানান, বিকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
You must be logged in to post a comment.