বিশ্ব খাদ্য দিবস। সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
শনিবার ১৬ অক্টোবর বেলা ১০টায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব খাদ্য দিবসে এবারের প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন।”
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সফিউল হকের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল, সাধারণ সম্পাদক জনি আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, সদস্য নূরুন নবী, সিরাজুল ইসলাম ও ইমরান ইসলামসহ সাধারণ কৃষকবৃন্দ।
You must be logged in to post a comment.