নিয়ামতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩২ অপরাহ্ন

সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা কৃষকলীগ সভাপতি অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ সজল, উপজেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ন আহবায়ক শাহজামাল, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতানকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ