নিয়ামতপুরে নারী নির্যাতন প্রতিরোধ মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ২:০৮ অপরাহ্ন
নিয়ামতপুরে নারী নির্যাতন প্রতিরোধ মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা...

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর নিয়ামতপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তন এ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, জয়িতাদের সংবর্ধনা ও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আসাউর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মোঃ বাচ্চু মিয়া, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জনকে জয়িতা নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে সফল জননী হিসেবে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের  মোছাঃ হাসনা হেনা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে পাড়ইল ইউনিয়নের ধাঐল গ্রামের মোছাঃ আলেয়া, নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যামে জীবন শুরু করায় শ্রীমন্তপুর গ্রামের মোছাঃ আরিফা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বাহাদুরপুর ইউনিয়নের করিমপুর গ্রামের হাসনারা বিবি ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় নিয়ামতপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামের মোছাঃ আসমা খাতুনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করে তাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ