নিয়ামতপুরে নতুন করে করোনা সংক্রমিত ৩জন, টিকা নিয়েছেন ১ম ও ২য় ডোজ মিলে ৮,৮৫৭জন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৪:১৩ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে নতুন করে আরো ৩জন করোনা সংক্রমিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্স সূত্রে জানা যায়, ২৯ মার্চ এর ফলাফলে ১জন এবং  ১৫ এপ্রিল ফলাফলে ২জন করোনা পজেটিভ হয়েছে।

করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের মৃত- ফয়েজ উদ্দিনের ছেলে সামসুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের বনমালার ছেলে জয়ন্ত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান, অমল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ২০ দিন পূর্বে একজন করোনা পজেটিভ হয়েছে এবং ১৫ এপ্রিলে ২জন করোনা পজেটিভ হয়েছে। ১৫ এপ্রিলে যে ২জন করোনা পজেটিভ হয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ এপ্রিল। ১৮ এপ্রিল বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯ হাজার ৭জন করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৭ হাজার ৬শ ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ১ হাজার ২শ ২৪ জন।

প্রথম ডোজের জন্য ৮শ ২ ভায়াল এবং দ্বিতীয় ডোজের জন্য ৫শ ২৩ ভায়াল ভ্যাকসিন এসেছে। প্রতিটি ভায়ালে ১০জন করে ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ