জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। নগদ ৫ লাধীক টাকাসহ মালামাল লুট হয়েছে।
জানা যায়, গত ১২ জানুয়ারী শনিবার দিবাগত রাত ১টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর বাজারে প্রায় ৫০/৬০ জনের একটি ডাকাত দল বাজারের দুইজনের নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে একঘন্টা ব্যাপি বাজারের ৫০/৫৫টি দোকানের তালা কেটে লুটপাট করে। এতে প্রায় ১৪টি দোকানের প্রায় ৫ লাধীক নগদ টাকা লুট নিয়ে যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে নিয়ামতপুর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও অজয় কুমারের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গেলে বেনীপুর বাজার বণিত সমিতির সভাপতি মোশারফ হোসেন এ প্রতিবেদককে বলেন, শনিবার দিবগত রাত ১টায় প্রায় ৫০/৬০ জনের একটি ডাকাত দল বাজারে দুই ধার পূর্ব ও পশ্চিম ধার দিয়ে হঠাৎ আক্রমন করে বাজারের দুই নৈশ্য প্রহরী হেলাল ও জয়নালকে বেঁধে রেখে বাজারের ৫০/৫৫টি দোকানের তালা কেটে লুটপাট শুরু করে। প্রায় ঘন্টা ব্যাপি লুটপাটে নগদ ৫ লাধীক টাকা ও একটি কাপড়ের দোকানের শাড়ী ও লুংগী নিয়ে যায়। নৈশ্য প্রহরী হেলাল ও জয়নালও অনুরূপ কথা বলেন। এ বিষয়ে থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, আমি শুনেছি, আমার অফিসারদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। তারা সকল বিষয়ে খতিয়ে দেখেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.