নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সেলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফার ইয়াসমিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মোঃ বাচ্চু মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.