নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নুরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
এসময় মোটরসাইকেল আরোহী তার দোকানের কর্মচারী প্রসান্ত রবিদাস (১০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) রাত ৯টায় ডাংগাপাড়া শেষের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নুরুল ইসলাম নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর গ্রামের খোদা বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় নিহত নুরুল ইসলাম তার দোকানের কর্মচারীকে নিয়ে নিয়ামতপুর উপজেলা সদর চার মাথার মোড়ে তাঁর নিজ দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়ী যাচ্ছিল।
যাওয়ার সময় ডাংগাপাড়া গ্রামের শেষ মোড়ে আড়ল কালাই এর গাছে আড়াল হওয়া ঐ মোড়ে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ধান ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম ও প্রসান্ত রবিদাসকে গুরুতর আহত অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক নূরুল ইসলামকে মৃত ঘোষনা করে এবং গুরুতর অবস্থায় প্রসান্ত রবিদাসকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির জানান, লাশ উদ্ধার করে মৃতের স্বজনরা নিজ বাড়ীতে নিয়ে গেছে। তারা কোন মামলা করবে না। ঘাতক ট্রাক ঘটনাস্থলেই আটক রয়েছে এবং চালককে পলাতক রয়েছে।
You must be logged in to post a comment.