নিয়ামতপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৬:৫৪ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও নিয়ামতপুরে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ৪টায় উপজেলার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান।

শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপর সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাড়ইল ইউপিবিএনপি সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, নওগাঁ  জেলা যুবদলের সদস্য ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেছার রহমান, সামাদ সোনার, আইনুল হক মেম্বার, আসাদুল হক আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সাথী, যুগ্ন আহবায়ক নবীজুল ইসলাম, গোলাম মোর্শেদ, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বর আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর রেজাউল করিম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, চন্দননগর কলেজ ছাত্রদলের আহাবয়ক রায়হান কবির, সদস্য সচিব আবু সাইদ সোহাগ, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক সুজন রহমান, মেয়াদুল পার্থ, রায়হান কবির, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহাবয়ক সাফিউল রহমান, যুগ্ন আহাবয়ক নয়ন আলী, সদস্য সচিব আকাশ, উপজেলা ছাত্রদল নেতা ইনসান, নাহিদ, সজিব, মশিউর রহমান, মেহেদী হাসান পাভেলসহ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী করোনা পজেটিভ হওয়ায় তার মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ