জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) ।।
নওগাঁর নিয়ামতপুরে ছেলের হাসুয়ার কোপে বাবা খুন হওয়ার ঘটনা ঘটে। জানা যায়।
রবিবার বেলা আড়াইটায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অমরসিংহপুর গ্রামের মোবারক হোসেন (৫৫)কে তার একমাত্র ছেলে ইউসুফ আলী (২৭) পারিবারিক কোলহের জেরে এক পর্যায়ে হাসুয়া দিয়ে মাথায় ও ঘাড়ে পর পর দুইটি কোপ মারে। এতে মোবারক হোসেন মারাত্মকভাবে জখম হয়। তাকে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবা মোবারক হোসেন ও ছেলে ইউসুফ আলী একই বাড়ীতে ভিন্ন অন্যে বসবাস করে। ছেলে বাড়ীর আঙ্গীনায় একটি মুরগীর ঘর করলে বাবা মোবারক হোসেন দুর্গন্ধ হবে বলে অন্যত্র ঘরটি করতে বলে। কিন্তু ছেলে ইউসুফ ওখানেই করবে। এক পর্যায়ে বাবা নিজেই ঘরটি সরাতে গেলে ছেলে ইউসুফের হাতে থাকা হাসুয়া দিয়ে বাবা মোবারক হোসেনকে মাথায় এবং ঘাড়ে দুইটি আঘাত করে। এতে মোবরক মারাত্মকভাবে জখম হয়।
তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ওখানেই সে মারা যায়। এ রির্পোট লিখা পর্যন্ত (সন্ধ্যে ৭টা) কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসে নাই। ছেলে ইউসুফ পলাতক।
You must be logged in to post a comment.