জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
নওগাঁর নিয়ামতপুরের নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের চারতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল বেলা ১০টায় কলেজ চত্ত্বরে এই ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও অত্র কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাধন চন্দ্র মজুমদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, নওগাঁ জেল আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পদক রনজিত কুমার, অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, সদস্য বিষুদ মনি টপ্য, নওগাঁ জেলা যুবলীগের আহবায়ক এ্যাড খোদাদাদ খাঁন পিটু, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগর সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অত্র কলেজের উপাধ্য মমতাজ হোসেন মন্ডল।
You must be logged in to post a comment.