নিয়ামতপুরে আমন চাল সংগ্রহের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ২:১৬ অপরাহ্ন
২০১৮-২০১৯ অর্থ বছরে আমন চাল নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৯ শত ৬৮ মেট্রিক টন সংগ্রহ করবে। প্রতিকেজি ৩৬ টাকা দরে উপজেলার ৩৯টি মিলারের কাছ থেকে এ আমন চাল সংগ্রহ করবে....

মোঃ জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর নিয়ামতপুরে আমন চাল সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা খাদ্য গুদামে এ উদ্বোধন করা হয়।

আমন চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ আতিকুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আসাউর রহমান, উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শফিউল হক বাবু।

২০১৮-২০১৯ অর্থ বছরে আমন চাল নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৯ শত ৬৮ মেট্রিক টন সংগ্রহ করবে। প্রতিকেজি ৩৬ টাকা দরে উপজেলার ৩৯টি মিলারের কাছ থেকে এ আমন চাল সংগ্রহ করবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রয়ারী পর্যন্ত।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ