নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৪:০৪ অপরাহ্ন

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

মঙ্গলবার ৮ মার্চ সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন।

আলোচনা সভার পূর্বে বেসরকারী প্রতিষ্ঠান সিসিডিবি’র উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ