নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

মোঃ জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ 
সোমবার, ৮ মার্চ, ২০২১, ৯:৫০ অপরাহ্ন

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সোমবার ৮ মার্চ সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ্এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন ডাঃ এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্র্যাক কর্মী আহসান হাবীব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ