নওগাঁর নিয়ামতপুরে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়।
“তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য কমিশনের সহযোগীতায় তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা সমবায় অফিসার মোঃ রুহুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মোঃ মতিউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, ইমরান ইসলাম প্রমূখ।
You must be logged in to post a comment.