নিয়ামতপুরে আনসার ও ভিডিপির মাঝে ঈদ উপহার প্রদান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৭:২৪ অপরাহ্ন
নিয়ামতপুরে আনসার ও ভিডিপির মাঝে ঈদ উপহার প্রদান

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে এবং মহাপরিচালকের পক্ষ হতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ আনসার ভিডিপি সদস্য/ সদস্যার মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসাবে খাদ্য সামগ্রী  প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ১১ মে বেলা ১১টায় উপজেলা পরিষদ স্থায়ী মঞ্চে  সামাজিক দূরত্ব বজায় রেখে  আনসার ও ভিডিপি সদস্যের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ  বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন  নিয়ামতপুর আনসার- ভিডিপি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, প্রশিক্ষক মোহাঃ মোজাম্মেল হক, মোস্তাকিমা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ