নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। ২৬ ফেব্রয়ারী বেলা ৩টায় স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান সোনার দোলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইসাহাক আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, নওগাঁ জেলা যুবদলের সদস্য ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেছার রহমান, সামাদ সোনার, আইনুল হক মেম্বার, আসাদুল হক আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক নবীজুল ইসলাম, গোলাম মোর্শেদ, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বর আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর রেজাউল করিম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, চন্দননগর কলেজ ছাত্রদলের আহাবয়ক রায়হান কবির, সদস্য সচিব আবু সাইদ সোহাগ, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক সুজন রহমান, মেয়াদুল পার্থ, রায়হান কবির, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহাবয়ক সাফিউল রহমান, যুগ্ন আহাবয়ক নয়ন আলী, সদস্য সচিব আকাশ, উপজেলা ছাত্রদল নেতা ইনসান, নাহিদ, সজিব, মশিউর রহমান, মেহেদী হাসান পাভেলসহ নেতৃবৃন্দ।
সভা শেষে মোঃ এমরান সোনার দোলনকে সভাপতি ও ওবাইদুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয় এবং মোঃ আব্দুল হান্নান বকুলকে সভাপতি ও মোঃ মিলন সোনারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
You must be logged in to post a comment.