দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের প্রস্তুতি সভা শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে রোয়াজারহাটস্থ ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা দিলদার হোসাইন,সহ সাধারণ সম্পাদক আকতার হোসেন, মাস্টার শাহ শাওন, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আব্দুর রহমান জামী, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাধারণ সম্পাদক মীর হাবিবুল্লাহ, উপজেলা যুবসেনার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, মরিয়মনগর যুবসেনার সভাপতি আলী আকবর, যুবনেতা জাহাঙ্গীর আলম, ছাত্রসেনা মধ্যম-দক্ষিনের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক এইচ.এম ফরিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম রিমন, উত্তরের সভাপতি এম.জাহেদ , সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রনেতা রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, রবিউল মুস্তাফা রাফি প্রমুখ।
প্রস্তুতি সভায় সকলের সম্মতিক্রমে মাওলানা আলী শাহ নেছারীকে (আহ্বায়ক), মাওলানা আব্দুর রহমান জামী ( যুগ্ন অাহবায়ক), ভাইস চেয়ারম্যান আকতার হোসেন (সদস্য সচিব), মাহমুদুর রশিদ মাসুদ ( যুগ্ন সচিব) ও করিম উদ্দিন হাসান কে (অর্থ সচিব) করে ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
You must be logged in to post a comment.