নির্বাচনী সহিংসতা: ঝিনাইদহে আরও দুজন নিহত

স্টাফ রিপোর্টার
শনিবার, ৮ জানুয়ারী, ২০২২, ৭:১২ অপরাহ্ন

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতাঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় আরো দুজন নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে কল্লোল হোসেন (৩৫) নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। তিনি একই উপজেলার বগুড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

এর আগে সকালে আব্দুর রহিম নামে আরেক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ ডিসেম্বর নির্বাচনী সহিংসতায় তিনি আহত হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার পঞ্চম ধাপে উপজেলার বগুড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল।

শনিবার নজরুল ইসলামের সমর্থক কল্লোলসহ কয়েকজন পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান শিমুলের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে আওধা দলিলপুর মাঠে কল্লোল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৩ ডিসেম্বর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক আব্দুর রহিমকে পিটিয়ে গুরুতর আহত করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। তিনি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

শৈলকুপা থানার ওসি ও হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তৌফিক হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগেও উপজেলায় নির্বাচনী সহিংসতায় আরো তিনজন মারা গেছেন।: আরও দুজন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ