নির্বাচনী এলাকা ৮৪, ঝিনাইদহ-৪ থেকে নৌকার মাঝি হতে হচ্ছুক ৭ জন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ১:৪৬ অপরাহ্ন

এইচ আর হাসু ।।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ৭ প্রার্থী আওয়ামী লীগের দলীয়ষমনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম বিতরণের প্রথম ও দ্বিতীয় দিন তারা ফরম কিনেছেন বলে স্ব স্ব প্রার্থী সূত্রে জানাগেছে।
এ পর্যন্ত যারা ফরম কিনেছেন তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক এমপি ওসউপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, কেন্দ্রীয় বাস্তুহারা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবু, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ রাশেদ শমসের ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম মিন্টু।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ