নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকরে চেয়ারম্যা প্রর্থী আবু বেপারীর মটর সাইকেল শোভাযাত্রা

শরীয়তপুর প্রতিনিধি
শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মটর সাইকেল শোভাযাত্রা করেছেন শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা ডিএম খালী ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মহসিন হক (আবু বেপারী)।

৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী মহসিন হক আবু বেপারীর নির্বাচনী প্রতীক প্রায় শতাধিক মটর সাইকেল নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকরে ডিএম খালী ইউনিয়নের হকপুর,কাশেমপুর,ডি.এম খালী খাশ মহল ও চর চাঁন্দা বাজারসহ ডিএম খালী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করায় এই নিয়ে জন মনে জেগে উঠেছে নানা প্রশ্ন।

এ ব্যাপারে সাংবাদিক পরিচয় চেয়ারম্যান প্রার্থী মহসিন হক আবু বেপারীর কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মটর সাইকেল শোভাযাত্রার  বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার পরিচয় জানেন আমি কে, যাহা খুশি তাহা লিখুন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ