নিরুদ্দেশ লাকি !

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ২:৪৪ অপরাহ্ন

নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার-ফলসি গ্রাম থেকে লাকি খাতুন নামে এক গৃহবধু অন্যের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন। স্ত্রীর খোঁজে দিনমজুর স্বামী আল আমিন পথে পথে ঘুরছেন।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে লাকির সাথে ৫ বছর আগে আল আমিনের বিয়ে হয়। বেশ ভালই চলছিলো তাদের সংসার। হঠাৎ আচরণ পরিবর্তন হয়ে যায় স্ত্রী লাকির। স্বামী বাড়ি না থাকার কারণে পার-ফলসি গ্রামের লোকমানের ছেলে ড্যানির সাথে সম্পর্ক গড়ে তোলে লাকি। ড্যানির আরো দুইটি স্ত্রী আছে। অবশেষে দরদ্রি স্বামীর জমানো ৪০ হাজার টাকা নিয়ে গত ৮ সেপ্টম্বর ঘরে দুই বউ থাকা ড্যানির হাত ধরে ঢাকায় পাড়ি জমান লাকি।

ফলসি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর জহির উদ্দীন খবরের সত্যতা নিশ্চত করেছেন। হতভাগা স্বামী আল আমিন ঝিনাইদহের একটি আদালতে স্ত্রীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ