নিরীহ ব্যক্তিদের মাদক ব্যবসায়ীর অপবাদ  প্রতিবাদে সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ৭:৩৮ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
মিথ্যা অপবাদ দিয়ে নিরীহ ব্যক্তিদের মাদক ব্যবসায়ী বানানোর প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবারে। রোববার শৈলকুপা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পদমদী গ্রামের শ্যামল ও রঞ্জুকে মাদক ব্যবসায়ী উল্লেখ করায় তাদের স্বজনরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বজনরা বলেন, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনে পদমদী গ্রামের আতিয়ার রহমানের ছেলে শ্যামল ও মৃত বিশারত মন্ডলের ছেলে রঞ্জুর নাম উল্লেখ করে তাদেরকে মাদক ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয়। প্রকৃতপক্ষে শ্যামল একজন মুদি দোকানদার ও রঞ্জু একটি এনজিওতে চাকুরি করেন। মাদকের সাথে তাদের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। কে বা কারা তাদেরকে হেয়প্রতিপন্ন ও প্রশাসনিক হয়রানি করার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে বলে দাবী করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রঞ্জুর ভাই কামরুল হাসান ও শ্যামলের পিতা আতিয়ার রহমান।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ