নিরাপদ সড়ক দিবসে তুলোধুনা  হলেন বিভিন্ন দপ্তর প্রধান !

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ৯:৪১ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
নিরাপদ সড়ক দিবসে সরকারের কয়েকটি বিভাগ কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। বক্তারা নিরাপদ সড়ক দিবসে উন্নত সড়ক ব্যবস্থা, সড়ক মহাসড়কে অবাধে নছিমন, করিমন, ভটভটি, থ্রিহুইলার, আলমসাধু ও ইজিবাইক চলাচল, রাস্তার উপর হাটবাজার বসা, যত্রতত্র বাস ট্রাক পার্কিং ও বিআরটি এর অব্যবস্থাপনাকে দায়ী করেন। সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকরা এ সব বক্তব্য তুলে ধরে প্রতিকার দাবী করে বলেন, নইলে নিরাপদ সড়ক দিবস পালন সভা সমাবেশ ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। আলোচনা সভায় সাংবাদিকরা ঝিনাইদহের বিভিন্ন সড়ক নির্মানে ঘাপলা তুলে ধরে বলেন ব্যাপক দুর্নীতির মাধ্যমে সড়কগুলো নির্মান করায় অল্পদিনে নষ্ট হয়ে যাচ্ছে এবং যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে। সাংবাদিকদের এই বক্তব্যকে সমর্থন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জবাবে বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহন করেছি। খারাপ সড়কগুলো দ্রুত মেরামত করা হবে। জানা গেছে ‘‘আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো’’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে গতকাল সোমবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে শহরের জেলা প্রশাসকের অফিস থেকে র‌্যালীটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিআর টিএর সহকারী পরিচালক বিলাস সরকার, পরিদর্শক ফরহাদ হোসেন ও বিভিন্ন মিডিয়ার গনমাধ্যমকর্মী। এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর দাবীতে ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচি পালন করে বিভিন্ন স্কুলের মেয়ে শিক্ষার্থীরা। এই মনববন্ধনে শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, নির্বাহী অফিসার শাম্মি ইসলাম ও মেয়র সাইদুল করিম মিন্টু একাত্মতা প্রকাশ করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ