নিয়ামতপুরে মদ বিষ খেয়ে আদিবাসীর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।

নওগাঁর নিয়ামতপুরে গুন্দু সাল বিবি তলা পাড়া গ্রামে এক আদিবাসীর অকাল মৃত্যূ হয়েছে।

সরোজমিনে যে দেখা যায় যে প্রচন্ড চুয়ানি মদ খেয়ে সে স্বাভাবিক অবস্খা হারিয়ে ফেলে। তার বাবা পাউল হাস দা বলেন ”আমার ছেলের রাব্বি এল হাস দা’র মানসিক সমস্যা ছিল। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রতিদিনের ন্যায় বাংলা মদ পান করে বাড়ী এসেছিল। মাতাল অবস্থায় জমিতে দেওয়া কীটনাশকের বোতলকে মদ মনে করে খেয়ে ফেলে। এতে রাবিয়েল গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে আমাদের গ্রামেরই গ্রাম্য ডাক্তার আব্দুস সামাদ এর কাছে চিকিৎসা গ্রহণ করি। ডাক্তার চিকিৎসা করে একটি স্যালাইন দিয়ে রাখতে বলে। স্যালাইন অবস্থায় সারারাত পার হয়ে ভোর ৫টায় রাবিয়েল এর মৃত্যু হয়।

এ বিষয়ে অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, ছেলে বাবা এ মাত্র (বেলা-১.২০) থানা এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ