শেষ হলো নাকো কাজ
পথ পানে চেয়ে
বসে থেকে থেকে
সময় পেরিয়ে গেল
স্বপ্ন দেখে দেখে
তবুও তোমার
এলো নাকো ডাক
যাকনা বেলা বয়ে
যায় যাক
থাকবো তবুও আমি
তোমার পথ পানে চেয়ে
দেখি কতটা দিন পারো
আমাকে ভুলে থাকতে মেয়ে
বাতাসে কান পেতে
শুনতে পায় তোমার কন্ঠধ্বনি
আহা কি মিষ্টি মধুর
যেন তানপুরাটার টুংটাং রিনিঝিনি
তোমার ডাকের আশায়
কাটিয়ে দেবো দিন রজনী
ভেঙ্গে ভুল তুমি একদিন
আসবেই আসবে স্বজনী।