নিখোঁজ মেয়েকে  ফিরে পেতে চায় ঝিনাইদহের এক বিধবা  মা

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৪:০৯ অপরাহ্ন

মৌসুমী খাতুন ২৫  বিধবা মায়ের একমাত্র কন্যা, বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে, পিতার মৃত্যুর পর দীর্ঘ ১৭ বছর আগে জীবন জীবিকার তাগিদে বিধবা মা রেহেনা খাতুন এর সাথে রাজধানী ঢাকায় চলে যায়। এরপর মা ও মেয়ে দুজনেই ঢাকায় আশুলিয়া জামগড়া নামক স্থানে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। প্রায় দুই বছর আগে জামগড়ায় ‘ডেবনিয়ার’ নামক ওই পোশাক কারখানায় কর্মরত মোহাম্মদ অন্তর হোসেন নামের বগুড়া জেলার সোনাতলী থানার এক যুবকের সাথে প্রেম করে বিয়ে করে। কিছুদিন পর অন্তর হোসেন ও মৌসুমী খাতুন পোশাক কারখানায় চাকরি ছেড়ে পালিয়ে বগুড়ায় নিজ গ্রামে চলে যায়। তিন মাস পর আবারও অন্তর মৌসুমী ঢাকায় এসে বিরানিবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। সেখানে স্বামী অন্তর হোসেন বিরানী বাজারে একটি আবাসিক হোটেলে চাকরি নেয়। মৌসুমী খাতুন ও সাংসারিক প্রয়োজনে নিজেও গার্মেন্টস কারখানায় পুনরায় চাকরি করতে চাইলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চিরধরতে শুরু করে। মেয়ে মৌসুমি খাতুন মোবাইল ফোনে তার মাকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ এবং স্বামীর কর্তিক শারীরিক নির্যাতনের কথা জানায়। এ ভাবেই চলছিল অন্তর হোসেন ও মৌসুমী খাতুন এর সংসার। মৌসুমী বিধবা মাতা রেহেনা খাতুন এর অভিযোগ, দীর্ঘ ২০ দিন তার মেয়ে ও জামাই এর সবগুলো মোবাইল ফোন বন্ধ রয়েছে।
মা রেহেনা চোখের পানি ফেলে বলেন, হয়তোবা আমার জামাই মেয়েটাকে নারী পাচারকারীদের হাতে তুলে দিয়েছে। তিনি তার কন্যাকে উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকল বিভাগের সাহায্য কামনা করছেন। তার ধারণা জামাতা মো: অন্তর হোসেনকে আটক করলে তার কন্যা মৌসুমী খাতুনকে উদ্ধার করা সম্ভব হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ