শরীয়তপুরের ডামুড্যায় জয়েন্তী নদী থেকে মাশরাফি (১৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু উপজেলার ধনই গ্রামের মোস্তফা ছৈয়ালের ছেলে।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার দুপুরে জয়েন্তী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মাশরাফি নিখোঁজ হয়। রোববার রাতে ডামুড্যা বড় ব্রিজের দক্ষিণ পাশে একটি নৌকার পাশে তার লাশ ভেসে ওঠে।
পরে স্থানীয়রা ডামুড্যা ফায়ার সার্ভিস খবর দিলে নদী থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, শিশু মাশরাফি বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ডামুড্যা থানার এসআই স্বজল কুমার পাল বলেন, শিশু মাশরাফির লাশ জয়েন্তী নদীতে ভেসে উঠছে এবং লাশ উদ্ধার করা হয়েছে।
You must be logged in to post a comment.