স্টাফ রিপোর্টার।।
১৯ মে ২০২০ বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার চরমিরকামারী কার্যালয় চত্ত্বরে করোনা ভাইরাস সংক্রমন রোধের স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নিউ এরা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় সলিমপুর ইউনিয়নের প্রবীন সদস্যদের মাঝে মাসিক পরিপোষক ভাতা প্রদান করা হয়।

উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোমতাজ হোসেন বিশ্বাস ও মুক্তার হোসেন খাঁ সভাপতি ইউনিয়ন প্রবীণ কমিটি, সলিমপুর ইউনিয়ন।
পরিপোষক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ সেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা তার বক্তব্যে নিউ এরা ফাউন্ডেশনের কার্যক্রমের অকুন্ঠ প্রশংসা করেন, তিনি বলেন সরকারের উন্নয়ন কার্যক্রমের সহযোগী সংস্থা হিসাবে নিউ এরা ফাউন্ডেশনের উন্নয়ন কার্যক্রম সত্যি প্রশংসার দাবী রাখে, তিনি আরো বলেন বর্তমান সরকার প্রবীনদের সহযোগিতার জন্য বেশ কিছু কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকারের পাশাপাশি নিউ এরা ফাউন্ডেশনের মত বেসরকারি সংস্থা এগিয়ে আসলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে । তিনি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন করোনা ভাইরাসের এই অবোরধের সময়ে কর্মহীন অসহায় মানুষ ও প্রতিবন্ধিদের খাদ্য সহায়তা দিয়ে নিউ এরা ফাউন্ডেশন যে মানবিক কাজের দায়িত্ব পালন করছেন তার জন্য নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা সাবেক জাতীয় সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস সহ সকল পরিচালক, কর্মকর্তা ও কর্মীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ।
প্রধান অতিথি সমাজ সেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা আশা ব্যাক্ত করেন করোনা পরবর্তী সময়ে নিউ এরা ফাউন্ডেশনের অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে এলাকার সকল পেশার মানুষ তাদের আর্থিক কর্মকান্ডের চাকা সচল করতে সক্ষম হবে ।
অনুষ্ঠানের সভাপতি উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার বক্তব্যে বলেন নিউ এরা ফাউন্ডেশন এলাকার অবহেলিত পিছিয়ে পড়া দুস্থ্য ও অসহায় মানুষের ভাগ্যোন্নোয়নের লক্ষ্যে ‘দুটি হাত আর বুদ্ধি দিয়ে গড়বো জীবন গ্রামেই বসে’ এই শ্লোগান সামনে নিয়ে কাজ করে যাচ্ছে ।
তিনি সম্প্রতি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমন রোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান, মুখে মাস্ক পরা, সাবান পানি দিয়ে মাঝেমাঝে হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং জনসমাগম এড়িয়ে চলার কথা বলেন। বিশেষ করে পরিবারের প্রবীন সদস্যদের প্রতি অধিক যত্নবান হওয়ার কথা বলেন ।
এই কর্মসূচির আওতায় সলিমপুর ও দুয়ারিয়া ইউনিয়নে ২০০ জন প্রবীন সদস্যকে মাসিক পরিপোষক ভাতা প্রদান করা হয়। আজকের সংক্ষিপ্ত ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ৪০ জন প্রবীন সদস্যকে প্রধান অতিথির মাধ্যমে প্রত্যেককে ১৫শত টাকা (তিন মাসের ভাতা) প্রদান করা হয়, সলিমপুর ইউনিয়নে অবশিষ্ট ৬০ জনকে বাড়ি বাড়ি গিয়ে তিনমাসের ভাতার টাকা প্রদান করা হয়।
You must be logged in to post a comment.