নিঃসঙ্গ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

নিঃসঙ্গ

মোঃ শাহিনুল ইসলাম।।

==================================================

ঝিরিঝিরি বাতাসে নিরিবিলি একাকী

চারিদিকে ফাঁকা পাশে কেউ নেই

নিঃসঙ্গ নিঃশব্দে চলা

মুখে নেই কিছু বলা

শুধুই ছলাকলা

সারাবেলা।।

চুপিচুপি ঘরছাড়া ছুটকো কাজ সারা

মুখোশে মুখ ঢাকা দুরে দুরে চলা

পাখির কিচিরমিচির কোকিলের-

কুহু ধ্বনি, শালিকের ডাক –

ঝরা পাতার শব্দ

সারাবেলা।।

কাঠবিড়ালির গাছে গাছ লাফানো

টুনটুনির কন্ঠে মিষ্টি গান

গোধূলি বেলায় ঘরে ফেরা-

পশুপাখি নিরব-

সারারাত।।

মাঝেমাঝে শেয়ালের হাক,কুকুরের ডাক

ডাহুকের গলা চেরা করুণ সুর

নিথর পৃথিবী প্রকৃতির ডাক

খটখটিয়ে দরজার হাক

ফুটফুটে জোসনা

সারারাত।।

ভোরের আলোয় পূর্ব দিগন্ত লাল

হাসি মুখে সূর্যের অপলক উঁকি

দুপুরের ঝকঝকে কিরণ

সুসংবাদ দিয়ে কানে

আসবে ফিরে-

সুবাতাস।।

কোলাহল হবে হরহামেশায় হাসিখুশি

আশায় বুক বেধে সময়ের তরে

রয়েছি খোলা আকাশের ছায়ে

আবদ্ধ নিঃসঙ্গ একাকী ঘরে

আর সহেনা প্রাণে –

মুক্ত কর মোরে।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ