না ফেরার দেশে সাংবাদিক খুরশিদ শাওনের বাবা

নাজমুল হোসেন, রানীসংকৈল, ঠাকুরগাঁও
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
না ফেরার দেশে সাংবাদিক খুরশিদ শাওনের বাবা। ফাইল ছবি

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক  সাংবাদিক খুরশিদ আলম শাওন’র  বাবা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ সোলায়মান আলী চলে গেলেন না ফেরার দেশে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর রাতে রানীশংকৈল পৌরসভার দক্ষিণ সন্ধ্যারই নিজ বাসভবনে বাধ্যর্কজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়ের জনক ছিলেন।

ব্যক্তিজীবনে অত্যন্ত মেধাবী, সৎ, সদালাপী ও নিরহংকার মানুষ ছিলেন তিনি।

মরহুমের জানাযা’র নামাজ শিবদীঘী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজ বিকাল সাড়ে ৪ টার সময় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পাঁচপীর গোরস্থানে মরহুমের দাফন কাজ সম্পূর্ণ করা হবে।

জানাজায় মরহুমের আত্নীয় স্বজন,পাড়া-প্রতিবেশী ও সকল মুসলমান ধর্মপ্রাণ মানুষকে উপস্থিতির জন্য আহ্বান জানানো যাচ্ছে।

সাংবাদিক শাওনের বাবার মৃত্যুতে রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, রাণীশংকৈল নবাগত নির্বাহী কর্মকর্তা কবীর স্টিভ, রাণীশংকৈল কৃষি কর্মকর্তা,  ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ সহ প্রেসক্লাবের সকল সদস্য,পীরগন্জ প্রেসক্লাব,  রানীশংকৈল উপজেলা মেডিকেল অফিসার ফিরোজ আলম সহ সকল লেখক , সাংবাদিক ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ববৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ