এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি ।।
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের ‘মা’ রিজিয়া খাতুন (৮৫)। (ইন্না লিল্লাহি ……..রাজিঊন)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জানুয়ারী) দিবাগত রাত ৩ঘটিকায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিদ্দিক বিশ্বাসের সহধর্মিনী ছিলেন। তিনি দুই পুত্র সন্তান ও এক কন্যার সন্তানের গর্বিত জননী ছিলেন। মৃত্যু কালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে দুর দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ তার বাড়িতে ছুটে যায় শেষ বারের মত তাকে দেখতে।
বুধবার বাদ জোহর বাগআঁচড়া বাজার জামে মসজিদ ও বাদ আছর তার নিজ গ্রাম বামুনিয়া সোনাতনকাটি ঈদগা মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মহতী আত্মার মাখফেরত কামনা করে গভীর শোক এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ৮৫যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম আসিফ-উদ-দৌলা সরদার অলোক, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু সহ উপজেলা নেতৃবৃন্দ। এছাড়া আরো গভীর শোক প্রকাশ করেন বিভিন্ন ইউনিয়েনের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড ও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.