নাসির নগরের ধরমন্ডল ও গোকর্ণ থেকে হিরোইন ও গাঁজাসহ গ্রেফতার দুই   

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ২:৫৯ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর সংবাদদাতা (ব্রাহ্মণবাড়িয়া) 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) জেলার নাসিরনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রাম থেকে মৃত গর্জন আলীর ছেলে ফজলু মিয়া (৫০) কে ২৭.০৮ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করে।

অপরদিকে দুপুরে থানার ওসি তদন্ত মোঃ করিব হোসেন, এস.আই তারিকুর রহমান, এ.এস.আই রিপন চক্রবর্তী ও বিশেষ সোর্স মোঃ রফিক মিয়া মিলে গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রাম থেকে তার নিজ বাড়িতে চাষ করা গাঁজার গাছ সহ মোঃ রাইসুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ