প্রদীপ কুমার দেবনাথ, স্টাফরিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয় আজ সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে ছোট শিশুরা তাদের নতুন বিদ্যালয়ে বড়দের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে প্রবেশ করে। প্রাণবন্ত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
এ উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল।৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের এ নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা আশরাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. আজহারুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থী কানিজ ফাতেমা।
You must be logged in to post a comment.