নাসিরনগর জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯, ৯:৩৭ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) 

নাসিরনগর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৮ জুলাই বৃহস্পতিবার  জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি সকাল ১০.৩০ ঘটিকায় বের করা হয়।

র‍্যালির শেষে ডাক বাংলো নদীর ঘাট থেকে মেদির হাওরে মাছের পোনা অবমুক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া-১ সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর নির্বাচনী এলাকার সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন ফযেজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়েরর অধ্যক্ষ মোঃ আলমগীর মিয়া।

“মাছ চাষে গড়বো দেশ  বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগান ও “সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান মোঃ নজরুল ইসলাম। মাননীয় সাংসদ তার বক্তৃতায় নাসিরনগরের মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করে বলেন মৎস্য খাত অন্যতম অর্থনৈতিক খাত। এ খাতের উন্নয়নে সরকার জেলেদের সব ধরনের সহযোগিতা করবে। তিনি এ পেশায় জড়িত সকলকে ধন্যবাদ জানান ও তাদেরকে যেকোনো সমস্যায় মাননীয় সাংসদের সাথে যোগাযোগ করার আহবান জানান।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক,মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র -ছাত্রী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা – কর্মচারী, মৎস্যচাষ – মৎস্যজীবিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ